এই পাতায় টুলগুলো সাধারণভাবে কীভাবে কাজ করে তা লেখা আছে। প্রতিটি টুলের নিজস্ব সূত্র, উদাহরণ ও সীমাবদ্ধতা সেই টুলের পাতায় আছে।
সব টুলের জন্য সাধারণ নিয়ম
- হিসাব আপনার ব্রাউজারে হয়। সংখ্যা বা লেখা সার্ভারে যায় না।
- যেসব টুলে হার বা স্ল্যাব লাগে (যেমন আয়কর, ঋণ বা মুদ্রা), সেখানে হারের উৎস ও তারিখ টুলের পাতায় দেখানো হয়।
- গোল করার নিয়ম প্রতিটি টুলের পাতায় আলাদাভাবে লেখা আছে।
- ফলাফল আনুমানিক। বিস্তারিত ডিসক্লেমার পাতায়।
তথ্যের উৎস ও হালনাগাদ
আয়করের স্ল্যাব, জমির একক ও সুদের হারের মতো তথ্যের ভিত্তি হলো সংশ্লিষ্ট সরকারি বা প্রতিষ্ঠানের প্রকাশিত তথ্য। নিয়ম বদলালে টুল হালনাগাদ করা হয় এবং টুলের পাতায় “শেষ হালনাগাদ” তারিখ বদলায়। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সরকারি উৎসে মিলিয়ে নেওয়ার অনুরোধ রইল।
ভুল পেলে
কোনো ফলাফল ভুল মনে হলে যোগাযোগ পাতায় জানান। যাচাই করে ঠিক করা হয়।
