জমি কেনাবেচা বা দলিল দেখার সময় কাঠা, বিঘা, শতাংশ, একর ও বর্গফুট নিয়ে গুলিয়ে ফেলা সহজ। যেকোনো এককে পরিমাণ লিখলে এই টুল বাকি সব এককে হিসাব করে দেয়। কাঠার মাপ এলাকাভেদে আলাদা হয় বলে সেটি নিজে বদলে নেওয়ার ঘর আছে।
কীভাবে ব্যবহার করবেন
- পরিমাণ লিখুন এবং কোন এককে আছে, তা বেছে নিন।
- আপনার এলাকায় ১ কাঠা কত বর্গফুট, তা জানা থাকলে নিচের ঘরে বসান। না জানলে ৭২০ থাকুক।
- বাকি সব এককের হিসাব নিচে দেখুন।
প্রশ্ন ও উত্তর
১ শতাংশ কত বর্গফুট?
১ শতাংশ ৪৩৫.৬ বর্গফুট। ১০০ শতাংশে ১ একর।
১ কাঠা কত শতাংশ?
৭২০ বর্গফুটের কাঠা ধরলে ১ কাঠা প্রায় ১.৬৫ শতাংশ। কাঠার মাপ বদলালে এই সংখ্যাও বদলায়।
বিঘার মাপ সব জায়গায় এক?
না। এখানে ১ বিঘা ২০ কাঠা ধরা হয়েছে। কিছু এলাকায় ভিন্ন মাপ চলে, তাই দলিলে লেখা মাপ দেখে নিন।
